
চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের শাহরাস্তি বানিয়াচোঁ এলাকায় ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ জন।
মঙ্গলবার সকালে শাহরাস্তির বানিয়াচোঁ পাটোয়ারী বাড়ির সামনে ঢাকাগামী আল-আরাফাহ বাস ও হাইড্রোলিক বালুর গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
নিহতের সংখ্যা নিশ্চিত করে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান বলেন, আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ওভারটেক করতে গিয়ে বাস ও ট্রাক সড়কের ওপর ছিটকে পড়েছে।