ঢাকা বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

পীরগঞ্জে কৃষক কার্ড বাস্তবায়ন কার্যক্রম পরিদর্শন

পীরগঞ্জে কৃষক কার্ড বাস্তবায়ন কার্যক্রম পরিদর্শন

রংপুরের পীরগঞ্জে কৃষক কার্ড বাস্তবায়ন ও কৃষি তথ্য সংরক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম।

গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মদনখালী ইউনিয়নের কোচরপাড়া পাঁচমাথা এলাকায় তিনি এ কার্যক্রম পরিদর্শন করেন। এ উপলক্ষে মদনখালী ইউনিয়নের পাঁচমাথায় কৃষকদের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে এ সভায় পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী পলাশ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন সরকারসহ বেশ কয়েকজন গণ্যমান্য ব্যক্তি বক্তব্য রাখেন।

পরিদর্শনকালে কৃষকদের তথ্য সংগ্রহ, সংরক্ষণ এবং কৃষক কার্ড বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে বক্তব্য প্রদানকালে বর্তমান প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভিত্তিক গুরুত্বপূর্ণ এ কার্যক্রমের অংশ হিসেবে কৃষি কার্ড বাস্তবায়ন ও কৃষি-সংক্রান্ত তথ্য সংরক্ষণ এবং সরকারি এ কার্যক্রমের সহায়তা যথাযথভাবে পৌঁছে দিতে এ কার্যক্রমের গুরুত্ব তুলে ধরা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পীরগঞ্জ, রংপুরের আয়োজনে অনুষ্ঠিত এ কার্যক্রমে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

এ কার্যক্রমে কৃষকেরা আশা করছেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের তথ্যভান্ডার সমৃদ্ধকরণ ও কৃষক কার্ড বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতে কৃষকদের সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা আরও বৃদ্ধি পাবে।

পরিদর্শন,বাস্তবায়ন কার্যক্রম,কৃষক কার্ড,পীরগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত