
দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মনজুরুল আলম বাপ্পির ওপর যুবলীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে দেবহাটা উপজেলা ছাত্রদল, কেবিএ কলেজ ও দেবহাটা কলেজ ছাত্রদলের আয়োজনে উক্ত মিছিল ও প্রতিবাদ সমাবেশটি বুধবার (১২ আগস্ট) সকাল ১১টায় দেবহাটা উপজেলা সদরে অনুষ্ঠিত হয়।
শুরুতে মিছিলটি উপজেলা পরিষদ সম্মুখ থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করে উপজেলা মডেল মসজিদ চত্বরে এসে শেষ হয়। পরে এখানে দেবহাটা উপজেলা ছাত্রদলের সভাপতি ইমরান ফরহাদের সভাপতিত্বে এবং সদস্য সচিব ফিরোজ হোসেন তুহিনের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম কবির মিঠু, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি শাহিন ইসলাম, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মঞ্জুর মোর্শেদ মিলন, দেবহাটা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কদের মধ্যে সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর জামান, যুগ্ম আহ্বায়ক আরাফাত সানি, যুগ্ম আহ্বায়ক আসাদুল ইসলাম, রাকিবুল ইসলাম, আব্দুর রহমান চঞ্চল, কেবিএ কলেজ ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সিনিয়র সহ-সভাপতি রাকিব হোসেন, সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, দেবহাটা কলেজ সভাপতি হযরত আলী টিপু, সাধারণ সম্পাদক গোবিন্দ দাস প্রমুখ।
বক্তারা ছাত্রনেতা বাপ্পির ওপর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
এছাড়া যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ও সরকারের উন্নয়ন কাজকে বাধাগ্রস্ত করতে চায়, তাদের সতর্ক করে বলেন, ছাত্রদল সবসময় দেশের ক্রান্তিলগ্নে হাল ধরেছে। তাই সকল ষড়যন্ত্রকারীদের উপযুক্ত জবাব দিতে ছাত্রদল সবসময় প্রস্তুত রয়েছে।