ঢাকা বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

বেনাপোল সীমান্তে ৬১৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

বেনাপোল সীমান্তে ৬১৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৬১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবির অভিযান কার্যক্রমের অংশ হিসেবে দীর্ঘদিন যাবৎ চোরাচালানি মালামাল ও মাদকসহ পাচার চক্রের সদস্যদের আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) ভোরে দৌলতপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ৬১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়।

তবে স্থানীয়রা বলছেন, সীমান্ত দিয়ে মাদক আসা কোনোভাবেই থামানো যাচ্ছে না।

বিজিবি অধিনায়ক আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানসহ যেকোনো ধরনের চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভারতীয় সিরাপ উদ্ধার,৬১৭ বোতল,বেনাপোল সীমান্ত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত