
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত পীরগঞ্জের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন সংরক্ষিত নারী আসনের এমপি ও আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা।
শুক্রবার (১৪ আগস্ট) সড়কপথে ঢাকা থেকে রংপুর যাওয়ার পথে বিকেলে তিনি পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুরস্থ শহীদ আবু সাঈদের বাড়িতে যান। সেখানে তিনি আবু সাঈদের কবর জিয়ারত করেন।
কবর জিয়ারত শেষে তিনি শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, বিএনপির বেশ কিছু সংখ্যক নেতাকর্মী তাঁর সঙ্গে ছিলেন। পরে তিনি সেখান থেকে রংপুর বিভাগীয় শহরের উদ্দেশে যাত্রা করেন।