ঢাকা শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

এনজিওর কিস্তির চাপ, চুয়াডাঙ্গায় জুতা ব্যবসায়ীর আত্মহত্যা

এনজিওর কিস্তির চাপ, চুয়াডাঙ্গায় জুতা ব্যবসায়ীর আত্মহত্যা

চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের বলদিয়া গ্রামে কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে সুবারেক (৪৬) নামে এক জুতা ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শনিবার (১৫ আগস্ট) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সুবারেক সদর উপজেলার বলদিয়া গ্রামের মৃত জানা মিয়ার ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার ভোরের দিকে জুতা ব্যবসায়ী সুবারেক এনজিওর কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে বাড়ির পার্শ্ববর্তী কাঁঠালগাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

নিহত সুবারেকের স্ত্রী ও পারিবারিক সদস্যরা জানান, সুবারেক ব্যবসা করার জন্য এনজিওর কাছ থেকে কিস্তিতে টাকা নেন। তিনি সময়মতো কিস্তির টাকা পরিশোধ করতে পারতেন না। এ কারণে এনজিওর লোকজন বাড়িতে এসে ঋণ পরিশোধের জন্য চাপ প্রয়োগ করতে থাকেন। ঋণের টাকা পরিশোধ করতে না পেরে অবশেষে তিনি আত্মহত্যা করেন।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ব্যবসায়ীর আত্মহত্যা,চুয়াডাঙ্গা,কিস্তির চাপ,এনজিও
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত