ঢাকা শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

দেবহাটায় পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি আটক

দেবহাটায় পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি আটক

দেবহাটা থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত এক আসামি আটক হয়েছে। আটককৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিমের নেতৃত্বে থানায় কর্মরত এএসআই সাগর আলী সঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। ১৪/০৮/২০২৬ তারিখ রাত সাড়ে ১০টার দিকে দেবহাটা থানা এলাকা থেকে সিআর গ্রেফতারি পরোয়ানামূলে উপজেলার বহেরা গ্রামের অহিদ গাজীর ছেলে বারী গাজীকে গ্রেফতার করা হয়।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম জানান, আটককৃত বারী গাজী সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

আসামিকে ১৫/০৮/২০২৬ তারিখ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আসামি আটক,ওয়ারেন্টভুক্ত,পুলিশের অভিযান,দেবহাটা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত