ঢাকা সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ১ হাজার শয্যায় উন্নীত

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ১ হাজার শয্যায় উন্নীত

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালকে পাঁচশ শয্যা থেকে ১ হাজার শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীত করা হয়েছে।

গতকাল (১৬ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-২-এর ব্যয় ব্যবস্থাপনা শাখা-৬-এর উপসচিব শুক্লা সরকার এক প্রজ্ঞাপনে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শয্যা সংখ্যা পাঁচশ থেকে বাড়িয়ে এক হাজার শয্যায় উন্নীতকরণ ও বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালু করার বিষয়টি নিশ্চিত করেন।

ওই স্মারকে বলা হয়, স্বাস্থ্য সেবা বিভাগ (সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা)-এর ২১.০৫.২০২৬ তারিখের স্মারকের প্রেক্ষিতে এ-সংক্রান্ত যাবতীয় বিধি-বিধান, আনুষ্ঠানিকতা ও নিয়ম-কানুন যথাযথভাবে প্রতিপালনের শর্তে স্বাস্থ্য সেবা বিভাগের অধীন নিম্নোক্ত ছকে বর্ণিত স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের শয্যা সংখ্যা বৃদ্ধি ও বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালুকরণে অর্থ বিভাগের সম্মতি নির্দেশক্রমে জ্ঞাপন করা হলো।

যার অনুলিপি বাংলাদেশ সচিবালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য সেবা বিভাগের ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব, অর্থ মন্ত্রণালয়ের অনুবিভাগ-১-এর অর্থ বিভাগের অতিরিক্ত সচিবসহ সংশ্লিষ্ট বিভাগে প্রদান করা হয়েছে।

এদিকে সেবা প্রার্থীসহ দিনাজপুরের সাধারণ মানুষের প্রত্যাশা, শুধু হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি করলেই হবে না। বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়মিত রোগী দেখাসহ হাসপাতালে অন্যান্য সেবার মানও বৃদ্ধি করতে হবে। তবেই সাধারণ মানুষ এর মাধ্যমে উপকৃত হবেন।

পাঁচশ শয্যা থেকে এক হাজার শয্যায় উন্নীত হওয়ায় দিনাজপুরবাসী বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়াকে অভিনন্দন জানিয়েছেন।

১ হাজার শয্যা,কলেজ হাসপাতাল,দিনাজপুর মেডিকেল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত