
নোয়াখালীতে সাত দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ সফিকুল ইসলাম।
মেলা উদ্বোধন শেষে জেলা প্রশাসকের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আঞ্চলিক কর্মকর্তা মোল্লা মিজানুর রহমান।
সভায় বৃক্ষের বিভিন্ন উপকারিতা নিয়ে আলোচনা করেন অতিরিক্ত পুলিশ সুপার লিয়াকত আকবর, সহকারী কর্মকর্তা মোস্তফা আল হোসাইন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোমায়ারা ইতিহাস।
এ সময় শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।