ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

বিএসএফের হাতে আটক বাংলাদেশি ৪ বছর পর দেশে ফিরলেন

বিএসএফের হাতে আটক বাংলাদেশি ৪ বছর পর দেশে ফিরলেন

পাসপোর্ট-ভিসা ছাড়া ভারতে প্রবেশ করে সেদেশে বসবাস করার অপরাধে মো. সিরাজুল ইসলাম নামে এক বাংলাদেশিকে বেনাপোল দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।

মঙ্গলবার বিকেলে হস্তান্তরের সময় নোম্যান্সল্যান্ডে উপস্থিত ছিলেন বিএসএফ, বিজিবি ও দুদেশের ইমিগ্রেশন পুলিশের সদস্যরা।

সিরাজুল ইসলাম জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার চানমরিহাট গ্রামের ফরমান আলীর ছেলে।

২০২২ সালে ভারতের বিএসএফ কর্তৃক আটক হন সিরাজুল ইসলাম। পরে আদালতের মাধ্যমে তাকে বিহারের জেলখানায় প্রেরণ করা হয়। সেখান থেকে একটি এনজিও সংস্থা তাকে হেফাজতে নেয়। পরে দুদেশের যোগাযোগের মাধ্যমে মঙ্গলবার সন্ধ্যা ৬টার পর তিনি দেশে ফেরত আসেন।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান বলেন, ভারতীয় ইমিগ্রেশন থেকে পাঠানো ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

দেশে ফিরলেন,৪ বছর,আটক বাংলাদেশি,বিএসএফের হাতে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত