ঢাকা বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

রংপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রংপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রংপুরে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার বিকেলে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় র‌্যালিতে বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগরের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠালগ্ন থেকে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সংগঠনটির ভূমিকা, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সংগঠনকে আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আগামী দিনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

আলোচনা সভায় রংপুর জেলার আট উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, নতুন সদস্য সংগ্রহ এবং ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে মতবিনিময় করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দলীয় কার্যালয় ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,৪৬তম,স্বেচ্ছাসেবক দল,রংপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত