ঢাকা সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

জলঢাকায় অবৈধ বালু উত্তোলন, জরিমানা ১ লাখ টাকা

জলঢাকায় অবৈধ বালু উত্তোলন, জরিমানা ১ লাখ টাকা

নীলফামারীর জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হরিশচন্দ্রপাঠ এলাকায় হাবিবুর মেম্বারের নেতৃত্বে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে এক লাখ টাকা জরিমানার পাশাপাশি বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ও মেশিন ভেঙে দেওয়া হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় হরিশচন্দ্রপাঠ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয়দের অভিযোগ, হাবিবুর মেম্বারের নেতৃত্বে বোমা মেশিন ও ড্রেজার মেশিন ব্যবহার করে ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল।

অভিযানের সময় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে থাকা বালু উত্তোলনের পাইপ ও মেশিন সরিয়ে নেওয়ার পাশাপাশি ভেঙে দেন। পরে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোল্লা ইফতেখার আহমেদ, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ তানজীর ইসলাম ও মোঃ আসাদুজ্জামান। এছাড়া র‍্যাবের এএসপি তৌহিদসহ পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় বোমা ও ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। এতে কৃষিজমি ও আশপাশের পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়েছেন তারা।

জরিমানা ১ লাখ টাকা,অবৈধ বালু উত্তোলন,জলঢাকা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত