ঢাকা বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

খুলনায় ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে সাংবাদিক ইউনিয়নের দোয়া

খুলনায় ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে সাংবাদিক ইউনিয়নের দোয়া

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার উদ্যোগে গত ২৬ আগস্ট খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা।

এ সময় কোষাধ্যক্ষ এ এইচ এম শামিমুজ্জামান, খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাবেক সভাপতি আলহাজ্ব আবু তৈয়ব, খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি সোহরাব হোসেন, দৈনিক খুলনা প্রতিদিনের সম্পাদক সোহাগ দেওয়ান, দৈনিক জন্মভূমি পত্রিকার নির্বাহী সম্পাদক সরদার আবু তাহের, খুলনা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বেল্লাল হোসেন সজল উপস্থিত ছিলেন।

এ ছাড়া এমইউজের সদস্য ফকির শহিদুল ইসলাম, খাইরুল আলম, রাজু আহমেদ, নুর ইসলাম নূর, রামিম চৌধুরী, রাজু হাওলাদার, তানজিম আহমেদ, হুমায়ুন কবীর রানা, খান মো. আহছানুল আমিন, মো. সাইফুল ইসলাম, আলামিন শিকদার, মাসুদ আল হাসান, কাজী আতিক, শামীম ও সাগরসহ অনেকে উপস্থিত ছিলেন।

দোয়া,সাংবাদিক ইউনিয়ন,ঈদ-ই-মিলাদুন্নবী,খুলনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত