ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

আমরা ৭১ ও ৫২-এর চেতনায় বিশ্বাস করি: বরকত উল্যাহ বুলু

আমরা ৭১ ও ৫২-এর চেতনায় বিশ্বাস করি: বরকত উল্যাহ বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী, নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো. বরকত উল্যাহ বুলু বলেছেন, “আমরা ১৯৭১-এর চেতনায় বিশ্বাস করি, আমরা ১৯৫২-এর চেতনায় বিশ্বাস করি। যারা এই চেতনা বিশ্বাস করে না, তাদের এদেশে থাকার অধিকার নেই।”

তিনি আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন, তাহলে এদেশ স্বাধীন হতো না, আমরা স্বাধীন মানচিত্র পেতাম না।”

মঙ্গলবার দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বৃক্ষের চারা বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বরকত উল্যাহ বুলু বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও দেশের মানুষের জীবনমান উন্নয়নে বৃক্ষরোপণ এবং জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস, পৌরসভা বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, সদস্য সচিব মাহফুজ হক আবেদ, মো. মহসিন আলম, আহছানউল্ল্যা, রুস্তম আলী, তীরমিজ স্বপনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ এবং জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।

বরকত উল্যাহ বুলু,৭১ ও ৫২-এর চেতনা,বিএনপি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত