ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

দুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনাসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে দোয়া মাহফিল, বর্ণাঢ্য র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়।

শুরুতেই দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে স্থানীয় ঈদগাহ মাঠের চারপাশে সবুজ বনায়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

র‌্যালিতে বিভিন্ন ইউনিয়ন এবং পৌর শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে হাজারো নেতাকর্মী অংশ নেন। এ সময় দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে পৌর শহরের প্রধান সড়কগুলো।

পরবর্তীতে ঈদগাহ মাঠে উপজেলা বিএনপির সভাপতি জহিরুল ইসলাম আলম ভূঁইয়া, সাবেক সভাপতি আলহাজ্ব ইমাম হাসান আবুচান, সহ-সভাপতি এম রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক হারেজ গনি সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুর্গাপুর পৌর ছাত্রদল ও সুসং সরকারি মহাবিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সুসং সরকারি মহাবিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শেখ সাব্বির, নাদিম মাহমুদ রাব্বি, মো. মামুন খান, সৈকত, ঝলক, রুবেল, মাহমুদুল হাসান রুমি, আমিরুল ইসলামসহ পৌর ছাত্রদল ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।

কর্মসূচিতে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের বিকল্প নেই। একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির সঙ্গে বৃক্ষরোপণের মতো জনকল্যাণমূলক উদ্যোগ যুক্ত করার মাধ্যমে পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ দলের প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। একই সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলীয় নেতাকর্মী ও দেশবাসীর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা কলেজ প্রাঙ্গণে আরও বেশি গাছ লাগানো এবং সেগুলোর পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে দুর্গাপুরে বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,বিএনপি,দুর্গাপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত