
জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুলকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করায় সরকারকে ধন্যবাদ জানিয়ে তাকে অভিনন্দন জানিয়েছে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজ), খুলনা।
অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ, সহসভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, কোষাধ্যক্ষ এ এইচ এম শামিমুজ্জামানসহ নির্বাহী কমিটির সদস্যরা।
বিবৃতিতে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, রকিবুল ইসলাম বকুলের নেতৃত্বে খুলনার সমন্বিত উন্নয়ন সাধিত হবে।
এদিকে অনুরূপ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সাবেক সহসভাপতি আলহাজ্ব আবু তৈয়ব, ড. মুহাম্মদ জাকির হোসেন ও সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম।