ঢাকা মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিষ্টান তরুণী

ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিষ্টান তরুণী

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় ও ভালোবাসার সূত্র ধরে মাদারীপুর থেকে মাগুরার শ্রীপুরে এসেছেন অনন্যা (ছদ্মনাম) নামে এক খ্রিষ্টান তরুণী। বর্তমানে তিনি উপজেলার টুপিপাড়া গ্রামের দশম শ্রেণিতে পড়ুয়া মুসলিম তরুণী তুলি (ছদ্মনাম)-এর বাড়িতে অবস্থান করছেন।

দুই বছর ধরে চলা সম্পর্কের সূত্র ধরে মুঠোফোনে তারা বিয়ে করেছেন বলে দাবি করেছেন অনন্যা।

এখন তারা একে অপরকে ছাড়া থাকতে চান না এবং একসঙ্গে সংসার করতে চান বলে নিজেদের সিদ্ধান্তে অটল রয়েছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মাগুরার শ্রীপুরের দশম শ্রেণির ছাত্রী তুলি গত সপ্তাহে হঠাৎ নিখোঁজ হন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও পাঁচ দিন ধরে তার কোনো সন্ধান পাননি। নিখোঁজের পাঁচ দিন পর পরিবারের লোকজন তুলিকে তার বাড়িতে ফিরিয়ে আনেন।

এর কিছুদিন পর সোমবার রাতে মাদারীপুর জেলার রাজৈর এলাকা থেকে শ্রীপুরে ছুটে আসেন খ্রিষ্টান ধর্মের তরুণী অনন্যা।

অনন্যা জানান, তাদের মধ্যে গত দুই বছর ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। তারা মুঠোফোনে বিয়েও করেছেন বলে দাবি করেন তিনি।

বর্তমানে অনন্যা ও তুলি তুলির বাড়িতেই অবস্থান করছেন। দুই ভিন্ন ধর্মাবলম্বী তরুণীর এমন সম্পর্ক, মুঠোফোনে বিয়ে এবং একসঙ্গে সংসার করার সিদ্ধান্তের বিষয়টি এলাকায় জানাজানি হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

প্রতিবেশীসহ দূর-দূরান্তের মানুষ তাদের দেখতে ওই বাড়িতে ভিড় করছেন। বিষয়টি নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনাও চলছে।

এদিকে অনন্যার মাদারীপুরের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে বলে জানা গেছে। তবে এই ব্যতিক্রমী ও সংবেদনশীল ঘটনার পরবর্তী আইনি বা সামাজিক পদক্ষেপ কী হবে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

খ্রিষ্টান তরুণী,মাগুরা,মাদারীপুর,ভালোবাসার টান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত