ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

এলাকাবাসীর মধ্যে আতংকের সৃষ্টি

সিরাজগঞ্জে বর্জ্রপাতে বিদ্যুৎ মন্ত্রীর বাসভবনের প্রধান গেইটে আগুন

সিরাজগঞ্জে বর্জ্রপাতে বিদ্যুৎ মন্ত্রীর বাসভবনের প্রধান গেইটে আগুন

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জে বাসভবনের গ্যাসলাইনের রাইজারের উপর বজ্রপাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর পৌনে ১ টার দিকে উত্তর-পূর্ব-দক্ষিণ কোণ থেকে উঠে আসা ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়া সিরাজগঞ্জের উপর দিয়ে বয়ে যায়। এ সময় কালো মেঘের তর্জন গর্জন শুরু হয়। এ তর্জন গর্জনে সে সময় মনে হচ্ছিল যুদ্ধ শুরু হয়েছে এবং সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর মহল্লার আল মাহমুদ এভিনিউয়ের বাসভবনের প্রধান গেইট চত্বর এলাকায় গ্যাস লাইনের রাইজারের উপর প্রচন্ড শব্দে বর্জ্রপাত হয়। এতে রাইজারে আগুন ধরে যায় এবং মন্ত্রীর বাড়ির ওই গেইটের দারোয়ানসহ অনান্যরা চিৎকার শুরু করে।

এ সময় স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভাতে ব্যর্থ হয়। এ সংবাদে গ্যাস লাইনের প্রকৌশলী ও কর্মচারীসহ স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে এবং প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে রাইজারের আগুন নিয়ন্ত্রনে আনে। এদিকে একই সময় একই এলাকার বাগানবাড়ি মহল্লার এনজিও কর্মকর্তা সাবেদুল ইসলামের বাসভবনের আঙ্গিনায় গ্যাস লাইনের রাইজারের উপর বর্জ্রপাতে আগুন ধরে যায়। অনেক চেষ্টার পর ফায়ার সার্ভিস ও গ্যাস লাইনের কর্মকর্তারা এ আগুন নিয়ন্ত্রনে আনে। এতে একটি ঘরের আংশিক ক্ষতি হয়েছে। বর্জ্রপাতে এ দুটি অগ্নিকান্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছিল। এ বিষয়ে আঞ্চলিক গ্যাস অফিসের ম্যানেজার প্রকৌশলী আক্তার জাহান আলোকিত বাংলাদেশকে বলেন, গ্যাস লাইনের রাইজারের উপর বর্জ্রপাতে আগুন ধরে যায়। ভারী বর্জনের কারণে এ আগুনের শিখা বাড়তে থাকে। এ কারণে গ্যাস লাইন বন্ধে কিছু সময় বিলম্ব ঘটে। অপরদিকে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম বলেন, দুপুর সোয়া ১ টায় মন্ত্রী মহোদয়ের বাসভবনের গ্যাস লাইনে আগুন ধরার সংবাদে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে কোন ক্ষয়ক্ষতি হয়নি। এছাড়া একই সময় বাগানবাড়ি মহল্লার সাবেদুল ইসলামের বাসভবনের আঙ্গিনায় গ্যাস রাইজারের উপর বর্জ্রপাতে আগুন ধরে যায়। ঘনবসতি এলাকায় এ আগুন নিয়ন্ত্রনে আনতে অনেক সময় লেগেছে বলে তিনি উল্লেখ করেন।

আগুন,বর্জ্রপাত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত