ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে অবৈধভাবে তেল বিক্রির অভিযোগে জরিমানা

সিরাজগঞ্জে অবৈধভাবে তেল বিক্রির অভিযোগে জরিমানা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চক নুর গ্রামের তালুকদার ফিলিং স্টেশন অ্যান্ড এলপিজি অটো গ্যাসে অভিযান চালিয়ে অবৈধভাবে তেল বিক্রির অভিযোগে আব্দুল মতিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি উপজেলার বিশ্বাসপাড়া গ্রামের বাসিন্দা।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসান আহমেদ খান এ জরিমানা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে ওই ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় এলপিজি অটো গ্যাসের অনুমোদনের আড়ালে অবৈধভাবে পেট্রোল ও ডিজেল বিক্রির অভিযোগে আব্দুল মতিনকে আটক করা হয়।

অভিযানে অবৈধভাবে তেল বিক্রির কাজে ব্যবহৃত দুটি পেট্রোল ডিসপেন্সার মেশিন জব্দ করা হয়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আব্দুল মতিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে র‌্যাব-১২-এর সদস্যরা উপস্থিত ছিলেন।

জরিমানা,তেল বিক্রির অভিযোগ,অবৈধ,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত