ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

রংপুরে পরিত্যক্ত অবস্থায় সাড়ে ৬ হাজার ইয়াবা জব্দ

রংপুরে পরিত্যক্ত অবস্থায় সাড়ে ৬ হাজার ইয়াবা জব্দ

রংপুর নগরে পরিত্যক্ত অবস্থায় ৬ হাজার ৩৯০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে র‌্যাব-১৩। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।

র‌্যাব জানায়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে নগরের পীরজাবাদ দরগাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-১৩-এর সিপিএসসি দল।

এ সময় সড়কের পাশে পড়ে থাকা একটি প্যাকেট থেকে পরিত্যক্ত অবস্থায় ৬ হাজার ৩৯০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

র‌্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, জব্দ করা ইয়াবা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ইয়াবা জব্দ,সাড়ে ৬ হাজার ইয়াবা,পরিত্যক্ত অবস্থা,রংপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত