
রংপুর নগরে পরিত্যক্ত অবস্থায় ৬ হাজার ৩৯০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে র্যাব-১৩। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।
র্যাব জানায়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে নগরের পীরজাবাদ দরগাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-১৩-এর সিপিএসসি দল।
এ সময় সড়কের পাশে পড়ে থাকা একটি প্যাকেট থেকে পরিত্যক্ত অবস্থায় ৬ হাজার ৩৯০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, জব্দ করা ইয়াবা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।