
সিরাজগঞ্জের মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে। এরই মধ্যে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে ৫০ থেকে ৬০ জন লোক হাইস গাড়ি ও মোটরসাইকেল নিয়ে মহাসড়কে ঝটিকা মিছিলটি বের করে।
এ সময় তারা ‘জয় বাংলা’সহ সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন। তবে অল্প সময়ের মধ্যেই মিছিল শেষ করে তারা ঘটনাস্থল ত্যাগ করেন।
এ বিষয়ে যমুনা সেতু পশ্চিম থানার এসআই প্রণয় কুমার প্রামাণিক জানান, ওসি ছুটিতে আছেন। মহাসড়কে ওই ঝটিকা মিছিলের ভিডিও তিনি দেখেছেন। তবে মহাসড়কের কোন এলাকায় মিছিলটি হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, মিছিলের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।