ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা

সিরাজগঞ্জে মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কোহিত গ্রামের মাদকাসক্ত ছেলে মাহাবুর রহমান পিন্টু (৩০)-কে পুলিশের হাতে সোপর্দ করেছেন তার বাবা। পিন্টু ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, পিন্টু দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং কোনো কাজকর্ম করেন না। মাদক কেনার জন্য তিনি বাবার কাছ থেকে টাকা নিতেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে গালিগালাজসহ বাড়িতে অশান্তি করতেন এবং ঘরে আগুন দেওয়ার হুমকিও দিতেন।

বুধবার বিকেলে পিন্টু আবারও বাবার কাছে মাদকের জন্য টাকা চান। তার বাবা টাকা দিতে অস্বীকৃতি জানালে পিন্টু লাঠি নিয়ে বাবার ওপর হামলার চেষ্টা করেন। এ সময় তিনি ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর এবং কাপড়চোপড় পুড়িয়ে দেন।

ছেলের এমন আচরণে অতিষ্ঠ হয়ে বুধবারই তার বাবা তাড়াশ থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থলে গেলে পিন্টুকে পুলিশের হাতে সোপর্দ করেন তার বাবা।

ওসি ইমাম জাফর জানান, পিন্টুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তুলে দিলেন বাবা,পুলিশের হাতে,মাদকাসক্ত ছেলে,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত