ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

ভাঙ্গুড়ায় নিষিদ্ধ আওয়ামী যুবলীগের ব্যানারে আনন্দ মিছিল

ভাঙ্গুড়ায় নিষিদ্ধ আওয়ামী যুবলীগের ব্যানারে আনন্দ মিছিল

পাবনার ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের ব্যানারে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে আওয়ামী যুবলীগের ১০-১৫ জন নেতাকর্মী মুখে মাস্ক পরে এবং হাতে টর্চ জ্বালিয়ে এ আনন্দ মিছিল করেন।

তবে উপজেলার কোন এলাকায় মিছিলটি বের করা হয়েছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

মিছিল শেষে অংশগ্রহণকারীরা ১ মিনিট ৪ সেকেন্ডের একটি ভিডিও ‘Tazul islam’ নামের ফেসবুক আইডিতে আপলোড করেন।

ভিডিওতে দেখা যায়, মুখে মাস্ক ও হাতে টর্চের আলো জ্বালিয়ে আওয়ামী যুবলীগের ১০-১৫ জন নেতাকর্মী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

এ সময় পাবনা জেলা যুবলীগের সভাপতি হিসেবে নাজমুল ইসলাম পিয়াল ও সাধারণ সম্পাদক হিসেবে তায়েজুল ইসলামের নাম ঘোষণা করে ভিডিওর মাধ্যমে তাদের স্বাগত জানানো হয়। পরে অংশগ্রহণকারীরা আনন্দ মিছিল করেন।

এ বিষয়ে জানতে চাইলে ভাঙ্গুড়া থানার ওসি মো. সাফিউল আযম জানান, রাতের আঁধারে অনুষ্ঠিত যুবলীগের এমন ঝটিকা আনন্দ মিছিল সম্পর্কে তিনি কিছুই জানেন না।

আনন্দ মিছিল,যুবলীগের ব্যানার,ভাঙ্গুড়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত