ঢাকা রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেপ্তার

সিরাজগঞ্জে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেপ্তার

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে মাদকসহ ২ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো, ওই উপজেলার দ্বারিয়াপুর হালিয়াঘাটি গ্রামের মৃত মহিরের ছেলে নূরণবী (২৮) ও একই এলাকার পারকোলা পশ্চিমপাড়া গ্রামের মামুত মন্ডলের ছেলে শফিকুল মন্ডল (৩৬)। শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে দ্বারিয়াপুর হালিয়াঘাটি এলাকায় অভিযান চালিয়ে নূরণবীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৬ পিস ইয়াবা, ১৫০ গ্রাম গাঁজা ও নগদ ৭৭৫ টাকা উদ্ধার করা হয়েছে। এদিকে শনিবার সন্ধ্যায় একই এলাকার পারকোলা গ্রামে অভিযান চালিয়ে শফিকুল মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

গ্রেপ্তার,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত