
সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক মহাসড়কের শিমুলদাইড় এলাকায় ট্রাকচাপায় পথচারী নারী নুরজাহান আক্তার (৫৬) নিহত হয়েছে। সে ওই এলাকার রোস্তম আলীর স্ত্রী। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। কাজিপুর থানার ওসি আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, রোববার ভোরে ওই নারী বাড়ির সামনে রাস্তার পাশে হাঁটাহাটি করছিল। এ সময় বগুড়াগামী বালু বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই নারীকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে এবং কোন অভিযোগ না থাকায় দুপুরে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।