ঢাকা রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত

ঢাকা-ঈশ্বরদী রেল লাইনের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার হালুয়াকান্দি রেলব্রিজের সন্নিকটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি (৫০) নিহত হয়েছে। সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি খায়রুল ইসলাম তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত অজ্ঞাত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিল। রোববার দুপুরে সে উল্লেখিত স্থানে রেললাইনের উপর ওঠে পড়ে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে সে ঘটনাস্থলেই নিহত হয়। দুর্ঘটনার সময় তার শরীরে কোনো পোশাক ছিল না। দীর্ঘদিন ধরে এ এলাকায় তাকে দেখাও গেছে। তবে তার নাম পরিচয় বলতে পারেনি কেউ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

নিহত,ট্রেন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত