ঢাকা রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

রংপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব

রংপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব

রংপুরের মিঠাপুকুরে এক স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মোঃ রাজিন মিয়া (২০) নামের একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার দুপুরে র‌্যাব ১৩ অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী সংবাদ মাধ্যমে জানান এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র‌্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ০৮.৩০ সময় রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন মিঠাপুকুর বাজারে অভিযান চালিয়ে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ রাজিন মিয়াকে গ্রেফতার করে।

মামলার এজাহার সূত্রে জানা যায় যে, ভুক্তভোগী ঐ স্কুলছাত্রী স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণীতে পড়াশোনা করে। আসামি রাজিন ঐ ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। সম্পর্ক থাকাকালীন আসামি রাজিন ঐ ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। গত ১৭ আগস্ট, ২০২৬ তারিখ রাত আনুমানিক ০২.০০ ঘটিকার সময় আসামি রাজিন ঐ ছাত্রীর শোয়ার ঘরে প্রবেশ করে এবং পুনরায় শারীরিক সম্পর্ক স্থাপন করতে চায়। ঐ ছাত্রী তাতে রাজি না হলে আসামি রাজিন জোর করে স্কুলছাত্রীকে ধর্ষণ করে। ঘটনায় ঐ স্কুলছাত্রীর মা বাদী হয়ে গত ২৮ আগস্ট, ২০২৬ তারিখ রংপুরের মিঠাপুকুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন (মামলা নং-৫৬)।

মামলাটির গুরুত্ব বিবেচনায় আসামিকে গ্রেফতারে র‌্যাব-১৩ গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র‌্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল রবিবার (১২ সেপ্টেম্বর) রাত ০৮.৩০ সময় রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন মিঠাপুকুর বাজারে অভিযান চালিয়ে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ রাজিন মিয়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণ, বলাৎকারের মতো মারাত্মক অপরাধ দমনে র‌্যাবের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

ধর্ষণ,র‌্যাব
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত