ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

দিনাজপুরে বজ্রপাত নিরোধে তালগাছের চারা রোপণ

দিনাজপুরে বজ্রপাত নিরোধে তালগাছের চারা রোপণ

প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ বাংলাদেশ। ভৌগোলিক অবস্থান ও জলবায়ু পরিবর্তনজনিত কারণে ঝড়, বন্যা, খরা, সাইক্লোন ও জলোচ্ছ্বাস এ দেশের নিত্যসঙ্গী। এর সঙ্গে প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাতও প্রতিবছর অসংখ্য মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে নীরবে।

বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বজ্রপাতের প্রবণতা বেশি। এর মধ্যে বাংলাদেশ রয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিতে।

বিগত ৪০ বছরে দেশে বজ্রপাতের সংখ্যা বেড়েছে ১৫ শতাংশ। বাংলাদেশ সরকার ২০১৬ সালে বজ্রপাতকে জাতীয় দুর্যোগের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। বজ্রপাতে হতাহতের মধ্যে বড় একটি অংশ কৃষক শ্রেণির, যারা খোলা মাঠে কাজ করেন।

প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি বজ্রপাত থেকে সুরক্ষায় স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন পাবনার চাটমোহর উপজেলায় ৫০০টি তালের চারা রোপণের মাধ্যমে সারাদেশের বজ্রপাতপ্রবণ এলাকায় তালগাছের চারা রোপণ কর্মসূচির সূচনা করে। এরই ধারাবাহিকতায় স্কয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসি ক্রপ কেয়ারের আয়োজনে মঙ্গলবার দিনাজপুর সদর উপজেলার ৩ নম্বর ফাজিলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব হরিরামপুর বসাকপাড়া-বুড়িরহাট সংযোগ সড়কের দুই পাশে ২০০টি তালের চারা রোপণ করা হয়।

চারা রোপণ কর্মসূচির পাশাপাশি বজ্রপাতের ঝুঁকি এড়াতে স্থানীয় কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেখানে একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন এলাকায় তালগাছের চারা রোপণ কর্মসূচি আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুরভি আক্তার, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আবু বকর সিদ্দিক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আবু বোরহান, ৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. সিরাজুল ইসলাম এবং স্কয়ারের প্রতিনিধি জোনাল সেলস ম্যানেজার কৃষিবিদ আসাদুল্লাহ আরমান আলী।

এছাড়া স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন হেড অফিসের প্রতিনিধি এক্সিকিউটিভ সেলস তাওহীদ মো. ফয়সালুল বারী, ফিল্ড ম্যানেজার নুর আলম সাগর, এসডিও আব্দুল্লাহ আল হাসিব ইমনসহ অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চারা রোপণ,তালগাছ,বজ্রপাত নিরোধ,দিনাজপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত