ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

কালকিনিতে শিক্ষার্থীদের মাঝে ১ হাজার গাছের চারা বিতরণ

কালকিনিতে শিক্ষার্থীদের মাঝে ১ হাজার গাছের চারা বিতরণ

মাদারীপুরের কালকিনিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে এক হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে কালকিনি উপজেলা নির্বাহী অফিসার কিশোর কুমার দাস উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে এসব চারা তুলে দেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। কোমলমতি শিক্ষার্থীদের মাধ্যমে ঘরে ঘরে গাছ পৌঁছে দেওয়ার এ উদ্যোগ সবুজ বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, উপজেলা কৃষি অফিসার সুদীপ বিশ্বাস, কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল আলম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোহাম্মদ আবদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও জনপ্রতিনিধিরা।

চারা বিতরণ,১ হাজার গাছ,কালকিনি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত