ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

ঈশ্বরদীতে মাঠে কাজের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

ঈশ্বরদীতে মাঠে কাজের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে মাঠে কাজ করার সময় বজ্রপাতে রকিবুল ইসলাম (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় শামসুল আলম নামে আরও এক কৃষক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের বিলকেদা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রকিবুল ইসলাম কৈকুণ্ডা গ্রামের মৃত মারজেন হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে চরের কৃষিজমিতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে রকিবুল ইসলাম ও শামসুল আলম আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রকিবুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

আহত শামসুল আলম বর্তমানে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান।

কৃষকের মৃত্যু,বজ্রপাত,ঈশ্বরদী,মাঠে কাজের সময়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত