ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

ঈশ্বরগঞ্জে ১৫ জলাশয়ে ৩৮০ কেজি পোনা অবমুক্ত

ঈশ্বরগঞ্জে ১৫ জলাশয়ে ৩৮০ কেজি পোনা অবমুক্ত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২০২৬-২৭ অর্থবছরে সরকারি ও প্রাতিষ্ঠানিক জলাশয়, খাল-বিল ও নদীতে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রম শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন জলাশয়ে মোট ৩৮০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করার মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত কর্মসূচির মাধ্যমে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, প্রাকৃতিক জলাশয়ে মাছের প্রজনন এবং জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্য নেওয়া হয়েছে।

উপজেলা মৎস্য দপ্তরের তালিকা অনুযায়ী, ঈশ্বরগঞ্জের ১৫টি জলাশয়ে এসব পোনা মাছ অবমুক্ত করা হবে। তালিকাভুক্ত জলাশয়গুলোর মোট আয়তন প্রায় ৪৬ দশমিক ৫৯ হেক্টর।

জলাশয়গুলোর মধ্যে রয়েছে উপজেলা পরিষদ মসজিদ পুকুর, ঈশ্বরগঞ্জ থানা পুকুর, ঈশ্বরগঞ্জ পৌরসভা পুকুর, জামিয়া গাজীপুরিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা পুকুর, তেলোয়ারী মসজিদ পুকুরসহ বিভিন্ন সরকারি ও প্রাতিষ্ঠানিক পুকুর, খাল-বিল ও নদী।

পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান, সহকারী কমিশনার (ভূমি) সালাহউদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মায়মুনা জাহান, যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান জয়পুরীসহ মৎস্যজীবীরা।

পোনা অবমুক্ত,৩৮০ কেজি পোনা,১৫ জলাশয়,ঈশ্বরগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত