
সিরাজগঞ্জ পৌর এলাকার চর মালশাপাড়া মহল্লার ৩ নম্বর চায়না বাঁধ এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় রিভলবারসহ ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে এসআরবি-১২-এর সদস্যরা।
এসআরবি-১২-এর কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১২-এর অধিনায়কের দিকনির্দেশনায় বুধবার রাতে ওই এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় উল্লেখিত স্থানে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় রিভলবারসহ ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।