ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

পীরগঞ্জে এসএমসি’র সভাপতি শাপলা, সহ-সভাপতি রাহিয়া

পীরগঞ্জে এসএমসি’র সভাপতি শাপলা, সহ-সভাপতি রাহিয়া

রংপুরের পীরগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসএমসি কমিটি গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে বৃহস্পতিবার মন্ডলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এতে শাপলা খাতুন সভাপতি এবং রাহিয়া বেগম সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

সূত্রে জানা গেছে, বিধি অনুযায়ী বৃহস্পতিবার দুপুরের পর বিদ্যালয়টিতে বিভিন্ন ক্যাটাগরির ১২ জন সদস্যের উপস্থিতিতে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সদস্যদের সমর্থনের ভিত্তিতে শাপলা খাতুন সভাপতি এবং রাহিয়া বেগম সহ-সভাপতি নির্বাচিত হন।

এর মাধ্যমে বিদ্যালয়টির ১২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। কমিটি গঠন প্রক্রিয়াটি পরিচালনা করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক মাহবুবর রহমান। এ সময় অন্যান্য শিক্ষকও উপস্থিত ছিলেন।

সহ-সভাপতি রাহিয়া,সভাপতি শাপলা,এসএমসি,পীরগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত