ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

মানিকগঞ্জে আনসার-ভিডিপির অভিযানে গাঁজাসহ আটক ২

মানিকগঞ্জে আনসার-ভিডিপির অভিযানে গাঁজাসহ আটক ২

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে আনসার-ভিডিপি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার উলাইল ইউনিয়নের দশচিরা গ্রামের মাঠের কবরস্থানসংলগ্ন বালির প্লটে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা কমান্ড্যান্টের নির্দেশনায় এবং শিবালয় উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক মো. জাহিদুল ইসলামের তৎপরতায় দ্রুত এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন ইউনিয়ন সহকারী আনসার প্লাটুন কমান্ডার হৃদয় হোসেন। এ সময় ভিডিপি সদস্য মো. রনি মিয়া ও স্থানীয় গ্রামবাসীরা সহযোগিতা করেন।

অভিযানে দশচিরা গ্রামের মজন মিয়ার ছেলে আরিফ মিয়া (২০) এবং তার এক সহযোগীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত ছিলেন।

অভিযান শেষে উদ্ধার করা গাঁজাসহ আটক ব্যক্তিদের আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য শিবালয় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জননিরাপত্তা রক্ষা ও মাদক নির্মূলে আনসার-ভিডিপির এ ধরনের অভিযানকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন।

গাঁজাসহ আটক ২,আনসার-ভিডিপির অভিযান,মানিকগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত