ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

মধুপুরে মেধাবৃত্তি প্রদান, শিক্ষার্থীদের নৈতিকতার চর্চার আহ্বান

মধুপুরে মেধাবৃত্তি প্রদান, শিক্ষার্থীদের নৈতিকতার চর্চার আহ্বান

টাঙ্গাইলের মধুপুরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে ‘মেধাবৃত্তি-২০২৫’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে মধুপুর অডিটোরিয়াম হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের শিক্ষক, শিক্ষাবিদ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক, শিক্ষানুরাগী ও সমাজসেবক ডা. রেশমা আনাম রোজী। বিশেষ অতিথি ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হক এবং প্রধান আলোচক হিসেবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর মানবাধিকার বিষয়ক সহ-সম্পাদক ডা. আসলামুল ইসলাম রুদ্র উপস্থিত ছিলেন। আগত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর বিজয় কৃষ্ণ দাশ ও ডা. রোকসানা।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুপুর পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজাই প্রিন্স, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, সহসভাপতি আনোয়ারা খন্দকার লিলি সরকার, মধুপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম. রতন হায়দার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, ধনবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সভাপতি এম. এ. ছোবহান, মধুপুর রানী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাছেদ এবং বাংলাদেশ আইন-সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক), মধুপুর উপজেলা শাখার সভাপতি আঃ হামিদসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

বক্তারা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষাজীবনে ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সৃজনশীলতা বিকাশেও শিক্ষার্থীদের মনোযোগী হতে হবে। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে তাদের আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে বলেও তাঁরা উল্লেখ করেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতাকে উৎসাহিত করা এবং পড়াশোনার প্রতি তাদের আগ্রহ ও মনোযোগ বাড়ানোর লক্ষ্যেই ‘মেধাবৃত্তি-২০২৫’ কার্যক্রমের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হক।

আহ্বান,নৈতিকতার চর্চা,শিক্ষার্থী,মেধাবৃত্তি প্রদান,মধুপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত