ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

হাজীগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে ৮১ কৃষি যন্ত্রপাতি বিতরণ

হাজীগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে ৮১ কৃষি যন্ত্রপাতি বিতরণ

চাঁদপুরের হাজীগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শনিবার (১৯ সেপ্টেম্বর) কৃষক গ্রুপের মধ্যে বিভিন্ন ধরনের ৮১টি ভারী কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।

২০২৫-২৬ অর্থবছরে কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কৃষকদের হাতে এসব যন্ত্রপাতি তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন।

এ সময় ইউএনও বলেন, কৃষি উৎপাদন বাড়ানো ও কৃষকদের শ্রম কমাতে সরকার প্রযুক্তিনির্ভর আধুনিক যন্ত্রপাতি বিতরণ করছে। কৃষক গ্রুপের মাধ্যমে যারা এসব যন্ত্রপাতি পাচ্ছেন, তারা যেন এর সর্বোচ্চ সদ্ব্যবহার করেন। তবে এসব যন্ত্রপাতি কারও কাছে বিক্রি বা হস্তান্তর করা যাবে না।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসিব আব্দুল্লাহর সভাপতিত্বে এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব এমএ রহিম পাটওয়ারীসহ উপকারভোগী একাধিক কৃষক।

কৃষি কর্মকর্তা জানান, বিতরণ করা যন্ত্রপাতির মধ্যে রয়েছে—৯টি ধান কর্তন যন্ত্র (সাপ্লাই অফ রিপার), ১১টি ধান মাড়াই যন্ত্র, ১১টি ফুট পাম্প, ৫টি বেড প্ল্যান্টার (সাপ্লাই অফ বেড মেকার কাম প্ল্যান্টার), ৬টি ভুট্টা মাড়াই যন্ত্র, ২৮টি হ্যান্ড স্প্রেয়ার ও ১১টি এলএলপি।

অনুষ্ঠানে হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান পাপ্পু, অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ, উপজেলা কৃষক দলের সভাপতি মো. নজরুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. কামাল হোসাইন, মো. আহসানুজ্জামান, মো. শাহাদাত হোসেন ও শাহপরানসহ অন্যান্য কৃষি কর্মকর্তা এবং কৃষকরা উপস্থিত ছিলেন।

যন্ত্রপাতি বিতরণ,৮১ কৃষি যন্ত্রপাতি,বিনামূল্যে,হাজীগঞ্জ কৃষক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত