ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

রংপুর পাসপোর্ট অফিসের উপ-পরিচালক জাকির সাময়িক বরখাস্ত

রংপুর পাসপোর্ট অফিসের উপ-পরিচালক জাকির সাময়িক বরখাস্ত

রংপুরের বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপ-পরিচালক আবু নোমান মো. জাকির হোসেনকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-৪ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) প্রজ্ঞাপনটি প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী জাকির হোসেনের বিরুদ্ধে ‘অসদাচরণ’-এর অভিযোগে বিভাগীয় মামলা চলমান রয়েছে। এ অবস্থায় একই বিধিমালার বিধি ১২(১) অনুযায়ী তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সাময়িক বরখাস্তকালীন জাকির হোসেন ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে সংযুক্ত থাকবেন। তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

আদেশে আরও বলা হয়, জাকির হোসেনের সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

সাময়িক বরখাস্ত,উপ-পরিচালক জাকির,পাসপোর্ট অফিস,রংপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত