ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

হরিরামপুরে মাদক ও ইভটিজিংবিরোধী সমাবেশ

হরিরামপুরে মাদক ও ইভটিজিংবিরোধী সমাবেশ

মাদক, ইভটিজিং, কিশোর গ্যাংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করতে মানিকগঞ্জের হরিরামপুরে সামাজিক অবক্ষয়বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার ঝিটকা আনন্দ মোহন বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম।

সমাবেশে পুলিশ সুপার বলেন, মাদকাসক্তি শুধু একজন ব্যক্তির জীবন নষ্ট করে না, এর নেতিবাচক প্রভাব পরিবার ও সমাজের ওপরও পড়ে। তাই শিক্ষার্থীদের মাদকসহ সব ধরনের অপরাধ থেকে দূরে থাকতে হবে। একই সঙ্গে ইভটিজিং, কিশোর গ্যাং এবং অনলাইনভিত্তিক বিভিন্ন অপরাধ সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। পড়াশোনার পাশাপাশি তাদের মধ্যে নৈতিক মূল্যবোধ, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে হবে। কোনো শিক্ষার্থী বা তার সহপাঠী অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে বিষয়টি শিক্ষক, অভিভাবক কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর পরামর্শ দেন পুলিশ সুপার।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজা সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাদ, হরিরামপুর থানার সদ্য বিদায়ী ওসি মোহাম্মদ আফজাল হোসেন, নবাগত ওসি জেওএম তৌফিক আজম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামিম আহমেদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবিরসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ইভটিজিংবিরোধী সমাবেশ,মাদক,হরিরামপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত