
নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দুটি মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে দুটি খাসি হাদিয়া হিসেবে বিতরণ করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে দুর্গাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক ও কোমলমতি এতিম শিক্ষার্থীদের হাতে খাসিগুলো তুলে দেন বিএনপির নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক হারেজ গণি, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, কাচারী মাদ্রাসার মুহতামিম মাওলানা অলিউল্লাহ, গাঁওকান্দিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হাসান, বিএনপি নেতা বজলুর রহমান, মিলন মিয়া, ফয়েজ মিয়া ও সম্রাট মিয়াসহ দুটি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বিএনপি নেতৃবৃন্দ বলেন, এতিম ও অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
খাসি হাদিয়া পেয়ে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়।
দুর্গাপুর পৌরসভা বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ জানান, বিএনপি পরিবারের পক্ষ থেকে মার্কাজ ও কাচারী মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের জন্য দুটি খাসি হাদিয়া হিসেবে বিতরণ করা হয়েছে। এ ধরনের ব্যতিক্রমী আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।