
নোয়াখালীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে জেলা শহরের পৌর বাজার এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নাসির উদ্দিন পাঠোয়ারীকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ।
সমাবেশে বক্তারা নাসির উদ্দিন ফাটাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কর্মসূচি সফল করার আহ্বান জানান তারা।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মো. আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ, বিএনপি নেতা আবু সালেহ সবুজ, আবু নাসের, শাহ জাফর উল্যাহ রাসেল, নুরুল আমিন খান, মিজানুর রহমানসহ জেলা ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশ শেষে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেন।