ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি এস এম নূর-মোহাম্মদ

শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি এস এম নূর-মোহাম্মদ

দক্ষতা, পেশাদারিত্ব, সততা ও নিরলস পরিশ্রমের স্বীকৃতি হিসেবে শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর-মোহাম্মদ।

দায়িত্ব গ্রহণের পর থেকে ঝিনাইগাতী উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও চোরাচালান প্রতিরোধ, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয়ভাবে কাজ করে আসছেন তিনি।

নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি দ্রুত পুলিশি সেবা প্রদান এবং সাধারণ মানুষের অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করায় স্থানীয় পর্যায়ে তার কর্মতৎপরতা প্রশংসিত হয়েছে।

পুলিশি দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ ও জনসম্পৃক্ততার ওপরও গুরুত্ব দিয়েছেন ওসি নূর-মোহাম্মদ। এর মাধ্যমে পুলিশের প্রতি মানুষের আস্থা বাড়াতে তিনি ভূমিকা রাখছেন। তাঁর নেতৃত্বে ঝিনাইগাতী থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত হবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।

শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় ঝিনাইগাতী থানার পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এস এম নূর-মোহাম্মদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এই অর্জনকে দায়িত্ব পালনের ক্ষেত্রে নতুন অনুপ্রেরণা হিসেবে দেখছেন ওসি এস এম নূর-মোহাম্মদ। ভবিষ্যতেও সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে ঝিনাইগাতীর মানুষের নিরাপত্তা ও কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

এস এম নূর-মোহাম্মদ,শ্রেষ্ঠ ওসি,শেরপুর জেলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত