ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

সীমান্তে পণ্য পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

সীমান্তে পণ্য পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ জিয়াউদ্দিন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ নির্দেশনা দেন।

এ সময় তিনি বলেন, সমন্বিত মনিটরিংয়ের মাধ্যমে সার সংকট মোকাবিলা করতে হবে। সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি কর্মকর্তাদের আরও উদ্যোগী হওয়ার পরামর্শ দেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কক্সবাজার জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. শামীম আল ইমরানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বিভাগীয় কমিশনার স্থানীয় ভূমি অফিস ও রাজাপালং ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।

কঠোর মনিটরিংয়ের নির্দেশ,পণ্য পাচার রোধ,সীমান্ত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত