ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

দামুড়হুদায় কৃতি শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময়

দামুড়হুদায় কৃতি শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময়

চুয়াডাঙ্গার দামুড়হুদায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দামুড়হুদা উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক (ডিসি) লুৎফুন নাহার। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লাভলী ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএন্ডএফপিও) ডা. মো. মশিউর রহমান।

অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের মেধার প্রশংসা করেন এবং তাদের আগামী দিনের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীবৃন্দ, শিক্ষক-অভিভাবক মণ্ডলী এবং স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতবিনিময়,কৃতি শিক্ষার্থী,দামুড়হুদা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত