ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

দিনাজপুরে গ্রাম আদালত কার্যক্রম বিষয়ক সমন্বয় সভা

দিনাজপুরে গ্রাম আদালত কার্যক্রম বিষয়ক সমন্বয় সভা

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরি ও প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে (কাঞ্চন-০২) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, দিনাজপুরের উপপরিচালক ও দিনাজপুর পৌরসভার প্রশাসক শেখ হাফিজুর রহমান।

সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন।

বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পটি ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) দিনাজপুর জেলায় বাস্তবায়ন সহযোগী হিসেবে কাজ করছে।

অংশীজনদের মাঝে ডকুমেন্টারি প্রদর্শন করেন ইএসডিও এভিসিবি প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার আবু বককর সিদ্দিক (আবু)।

সভায় বক্তারা বলেন, দিনাজপুর জেলায় গ্রাম আদালতে মামলা গ্রহণের হার সন্তোষজনক। প্রতিটি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের সেবা গ্রহণকারীর সংখ্যা দ্রুততম সময়ের মধ্যে বাড়ানোর জন্য সব এনজিও প্রতিনিধিদের প্রচারণা বাড়ানোর পরামর্শ দেন তারা।

একইসঙ্গে গ্রাম আদালত কার্যক্রমকে গতিশীল করতে এনজিওগুলোর পক্ষ থেকে নতুন কর্মপরিকল্পনা বা মতামত প্রদান করা হয়।

দিনাজপুর,গ্রাম আদালত কার্যক্রম,সমন্বয় সভা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত