ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে ৩ দিনের কারাদণ্ড

বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে ৩ দিনের কারাদণ্ড

চট্টগ্রামের বোয়ালখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনের অপরাধে সাকিব আকবর নামে এক যুবককে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার চরণদ্বীপ এলাকায় এ অভিযান পরিচালনা করে বোয়ালখালী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএমের দিকনির্দেশনায় এবং বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোজাফ্ফর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মাদক সেবনের অভিযোগে সাকিব আকবরকে আটক করা হয়।

পরে মোবাইল কোর্ট মামলা নং-১০৪/২৬, তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২৬-এর মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় তাকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্ত সাকিব আকবর বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের পশ্চিম সৈয়দনগর এলাকার আব্দুল করিমের ছেলে।

পুলিশ জানিয়েছে, দণ্ডপ্রাপ্ত আসামিকে বিধি মোতাবেক পুলিশ স্কটের মাধ্যমে চট্টগ্রাম জেলা কারাগারে পাঠানো হবে।

৩ দিনের কারাদণ্ড,মাদক সেবন,বোয়ালখালী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত