ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

রংপুর রেঞ্জের ৭ জেলায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১

রংপুর রেঞ্জের ৭ জেলায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১

অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়ন, মামলার আসামিদের গ্রেফতার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে রংপুর রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

শুক্রবার বিকেলে রংপুর রেঞ্জ ডিআইজির মিডিয়া সেল সংবাদমাধ্যমকে জানায়, গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, নীলফামারী, পঞ্চগড়, লালমনিরহাট, রংপুর ও গাইবান্ধা জেলায় পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার আসামি, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ও মাদকসংক্রান্ত অপরাধে জড়িতসহ মোট ৭১ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ট জেলা পুলিশ।

রংপুরে গ্রেফতার ৯ জন

রংপুর জেলার বিভিন্ন থানায় পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামি ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদকবিরোধী অভিযানে ১০ লিটার চোলাইমদ ও ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া গঙ্গাচড়া থানা এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় ওয়ান শুটার পিস্তল উদ্ধার করা হয়েছে।

কুড়িগ্রামে গ্রেফতার ১৮ জন

কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামি, জিআর ও সিআর ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া পৃথক অভিযানে বিভিন্ন মামলার দুই ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

ঠাকুরগাঁওয়ে গ্রেফতার ১০ জন

ঠাকুরগাঁও জেলার বিভিন্ন থানায় পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামি, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ও মাদক মামলার আসামিসহ মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। বালিয়াডাঙ্গী থানা পুলিশের অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়। এছাড়া পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার করা হয়েছে।

নীলফামারীতে গ্রেফতার ৬ জন

নীলফামারী জেলার বিভিন্ন থানায় পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামি ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। নীলফামারী সদর, জলঢাকা, কিশোরগঞ্জ ও সৈয়দপুর থানায় পৃথক অভিযান পরিচালনা করে এসব আসামিকে গ্রেফতার করা হয়।

পঞ্চগড়ে গ্রেফতার ৭ জন

পঞ্চগড় সদর, বোদা ও আটোয়ারী থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামি, মাদক মামলার আসামি ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বোদা থানা পুলিশের অভিযানে মাদক মামলায় একজন এবং সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত একজনসহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়।

লালমনিরহাটে গ্রেফতার ৭ জন

লালমনিরহাট জেলার বিভিন্ন থানায় পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামি ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। লালমনিরহাট সদর, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও পাটগ্রাম থানায় পৃথক অভিযান পরিচালনা করে এসব আসামিকে গ্রেফতার করা হয়।

গাইবান্ধায় গ্রেফতার ১৪ জন

গাইবান্ধা জেলার বিভিন্ন থানায় পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামি, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ও অন্যান্য অপরাধে জড়িতসহ মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে সাদুল্যাপুর থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলায় চারজন ও ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় একজনসহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়। এছাড়া বিভিন্ন থানায় জিআর ও সিআর ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার করা হয়েছে।

রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়ন, গোয়েন্দা তথ্যের কার্যকর ব্যবহার এবং অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা পুলিশসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

তার নির্দেশনায় রংপুর রেঞ্জের আওতাধীন জেলা পুলিশসমূহের মধ্যে সমন্বিত কার্যক্রম, তথ্য আদান-প্রদান, নিয়মিত মনিটরিং এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ অব্যাহত রয়েছে।

জননিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রংপুর রেঞ্জ পুলিশের এ ধরনের সমন্বিত বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতার ৭১,বিশেষ অভিযান,৭ জেলা,রংপুর রেঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত