ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

সাতক্ষীরায় ডেঙ্গু সচেতনতায় র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরায় ডেঙ্গু সচেতনতায় র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরকে ডেঙ্গুমুক্ত রাখতে জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার যৌথ উদ্যোগে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়েছে। এ উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি, পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ করা হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে শহরের ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক শোভাযাত্রা ও র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ। অনুষ্ঠান পরিচালনা ও পৌরসভাভিত্তিক মূল দায়িত্বে ছিলেন সাতক্ষীরা পৌরসভার প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন।

র‍্যালি শেষে জেলা প্রশাসক কাউসার আজিজের উপস্থিতিতে পৌরসভার সহযোগিতায় রেড ক্রিসেন্ট, বিডি ক্লিন ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা শহরের বিভিন্ন ড্রেন ও ড্রেনেজ ব্যবস্থার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

একই সঙ্গে পথচারী, সাধারণ নাগরিক ও যানবাহন চালকদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সংবলিত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালিতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী আলী হায়দার, স্যানিটারি ইন্সপেক্টর রবিউল আলম ও কনজারভেন্সি ইন্সপেক্টর মোহাম্মদ ইদ্রিস আলী।

এ সময় সাতক্ষীরা পৌরসভার কর্মকর্তা, রেড ক্রিসেন্ট ও বিডি ক্লিনের সদস্য, স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

পরিচ্ছন্নতা অভিযান,ডেঙ্গু সচেতনতায় র‍্যালি,সাতক্ষীরা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত