ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

পাবনার ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও মশার প্রজননস্থল ধ্বংসে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের পাশাপাশি মশার প্রজননের সম্ভাব্য স্থানগুলোও পরিচ্ছন্ন করা হয়।

অভিযানে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাঃ হালিমা খানম, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক (অব.) মাহবুব-উল-আলম বাবলু, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আমিনুল ইসলাম, সাংবাদিক মাসুদ রানা, ময়নুল হকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে নিজ নিজ বাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও পানি জমে থাকলে দ্রুত তা অপসারণ করতে হবে। জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।

পরিচ্ছন্নতা অভিযান,ডেঙ্গু প্রতিরোধ,ভাঙ্গুড়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত