
হাজীগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন নবনির্বাচিত হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এএসএম কামরুজ্জামান টুটুল।
সভায় বক্তব্য রাখেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সালাহউদ্দিন ফারুক ও সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাছান পাপ্পুর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন ব্যবসায়ী সমিতির দপ্তর সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ, প্রচার সম্পাদক আরমান তালুকদার হৃদয়, প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেদী হাসান, কার্যকরী সদস্য মহিউদ্দিন আল আজাদ, এনায়েত মজুমদার, রেজাউল করিম নয়ন, সাংবাদিক মজিবুর রহমান রনিসহ অনেকে।
বক্তারা বলেন, জেলার ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র হাজীগঞ্জ বাজারের সুনাম ও ঐতিহ্য ধরে রাখা এবং বাজারের সুনাম ও সমৃদ্ধি বৃদ্ধিতে ব্যবসায়ী সমিতির পাশাপাশি সংবাদকর্মীদের ভূমিকা অপরিহার্য।
এজন্য মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, চুরি, ছিনতাইসহ বাজার এলাকায় সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক জিসান আহমেদ ছিদ্দিকী, কোষাধ্যক্ষ হাফেজ মো. মহসিন মিয়াজী, শিল্প সম্পাদক হাফেজ মোহাম্মদ তানভীর হোসাইন, বাণিজ্য সম্পাদক মো. আলী আশ্রাফ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাজ্জাদুল ইসলাম সজিবসহ ওয়ার্ড কমিশনাররা উপস্থিত ছিলেন।
এ ছাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক মো. আলমগীর কবির, প্রচার সম্পাদক মো. হুমায়ুন কবির, ধর্ম বিষয়ক সম্পাদক আবু বকর ছিদ্দিক সুমন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুজন দাস, সদস্য সাইফুল ইসলাম, শাখাওয়াত হোসেন শামীমসহ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।